ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত। ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে বিশেষ ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত। তিনি বলেছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থাপনা ও গাইডলাইন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, কোনো রোগীর পরীক্ষার খরচ যদি ১০ হাজার টাকা হয়, তাহলে ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা যেতে পারে। তবে জটিল বা হেমোরেজিক ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হবে।

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গুজনিত মৃত্যুর কারণ বিশ্লেষণ বা ‘ডেথ রিভিউ’ কার্যক্রম গত কয়েক বছর ধরে জোরদারের কথা বলা হলেও তা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এ কারণে নিয়মিত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণের জন্য নতুন উদ্যোগ নেওয়া হবে।

সরদার মো. সাখাওয়াত জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সিটি করপোরেশনগুলোর সঙ্গে নিয়মিত ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়েও সমন্বয় সভা আয়োজন এবং চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মশা নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে এর কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। তবে মাঠপর্যায়ে স্প্রে কার্যক্রমে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, যা তদারকি জোরদারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগামী শনিবার থেকে দেশব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই কর্মসূচির আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের সব বিভাগীয় ও জেলা শহরে একযোগে র্যালি, মাইকিং, উঠান বৈঠক, কমিউনিটি সভা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই কেবল সরকারের একার দায়িত্ব নয়; এটি একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এজন্য আগামী তিন মাস দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ডেঙ্গু মোকাবিলায় সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

1

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের এক হাতে তিন ঘড়ি, ছবি ভাইর

2

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

3

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

4

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

5

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্র

6

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

7

এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম

8

বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবি নিয়ে চাঞ্চল্যকর দাবি পেলে কন্যার

9

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

10

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

11

নাম সরাতে কোটি টাকা দাবি করা হয়েছিল: সাক্ষাৎকারে সাকিব

12

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

13

আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, মেসিকে বিশ্বকাপে রাখতে চেয়েছে তার

14

গণতন্ত্রকে সুসংগঠিত করতে কাজ করবে নারী এমপিরা

15

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

16

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

17

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্

18

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

19

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

20